বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় নতুন ধারা সংযোজন

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০৫:৩৭:০৬ || পরিবর্তিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০৫:৩৭:০৬

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় নতুন ধারা সংযোজন

প্রজন্ম ডেস্ক:  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ধর্মীয় অনুভূতি আঘাতের ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (বুয়েট) শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ২৯৫ (ক) ধারা সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান সিরাজ সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫ (ক) দ্বারা যুক্ত করার আবেদন করেন। অন্য আবেদনে শ্রীশান্ত রায়কে কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। কিন্তু তিনি জামিন শুনানি করেননি। পরে আদালত ধারাটি যুক্ত করেন। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে ‘যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের’ অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ শুরু করে বুয়েটের শিক্ষার্থীরা। রাতেই তাকে হেফাজতে নেয় চকবাজার থানা পুলিশ।

এর আগে গত মঙ্গলবার রাতে বুয়েট শিক্ষার্থী শান্ত রায়কে আটক করে পুলিশ। পরে তাকে সাইবার নিরাপত্তা সুরক্ষা অধ্যাদেশের অধীন দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার চকবাজার থানায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিকিউরিটি অফিসার আফগান হোসেন ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই শাজাহান সিরাজ।

মামলায় অভিযোগ আনা হয়েছে, আসামি বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ছদ্মনাম ‘উইকলি সার্ভিস’ আইডি ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর বিভিন্ন লেখা লেখেন। আসামি মুসলিম নারীসংক্রান্ত অশ্লীল মন্তব্য এবং ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, যা বুয়েটের অন্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।


প্রজন্ম নিউজ২৪/আস

এ সম্পর্কিত খবর

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

‘জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়’— রিজভী

গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে সরকার: জামায়াত

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক আটক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ