ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫ ০৪:৩৮:২৫

ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংক গুলোকে পুর্ণবাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। ইসলামি ব্যাংক তার একটি বড় ধরনের উদাহরণ। অন্যান্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও ব্যাংক রেজ্যুলেশন অ্যাকট হয়েছে। যেখানে প্রথম শর্ত হলো যারা বিভিন্ন ব্যাংকের টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গিকারবদ্ধ। কারো টাকা মার যাবে না। সে ক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন।

 

তিনি আরো বলেন, বিগত সময়ে অনেকেই ব্যাংকের টাকা পয়সা নিয়ে চলে গেছে। যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি।

 

শনিবার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, এনবিআরের চলমান সমস্যা সমাধানে আলোচনা চলছে। বিভিন্ন ব্যবসায়ি ও অংশীজনদের সাথে আলোচনা স্বাপেক্ষে পরবর্তী করনীয় নিশ্চিত করা হবে। সেজন্য পাঁচ সদস্যর একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তারা এ বিষয়ে আলোচনা করে সুপারিশ করবে।

 

দেশের বিনিয়োগ বাড়ানো নিয়ে তিনি বলেন, এবারের বাজেটে আমদানি শুল্ক কমানো হয়েছে। বিশেষ করে ইউরোপ আমেরিকার ট্যারিফ ডিভিশনে আমদানি শুল্ক কমাতে হয়েছে। বিদেশি বনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি ব্যবসার জন্য ১০-১২ জায়গায় যেতে না হয়। যত ধরনের ছাড়পত্র আছে, সেগুলো আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।


প্রজন্মেনিউজ/২৪ জামাল

এ সম্পর্কিত খবর

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ