মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান, জানা গেল নেপথ্য কারণ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৫ ১২:৩৪:৫৫

মাঝ আকাশ থেকে ফিরে এলো বিমান, জানা গেল নেপথ্য কারণ

প্রজন্মডেস্ক:  ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ২৫০০ ফুট উপরে ওঠার পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে এসেছে। 

জানা গেছে, উড্ডয়নের পরপরই এটির ইঞ্জিনে পাখি আঘাত (বার্ড হিট) হানে। এ ঘটনায় ফ্লাইটটির ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত হয়েছে।এর পরই মাঝ আকাশ থেকে বিমানটি ফেরত এসেছে। 

শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এবিএম রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানের একটি সূত্র জানায়, সকাল ৮টা ২৬ মিনিটে ফ্লাইট বিজি ৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটিতে পাখির আঘাত আসে। পরে এটি বুঝতে পেরে মাঝ আকাশ থেকে ক্যাপ্টেন ফ্লাইটটিকে আবার শাহজালাল বিমানবন্দরেই অবতরণ করান।

সূত্র আরও জানায়, পাখির আঘাতের ফলে ফ্লাইটির ইঞ্জিনের সমস্যা হয়েছে। বর্তমানে ১৪ নম্বর বে-তে বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের তত্ত্বাবধানে সেটির মেরামতের চেষ্টা চলছে।

এদিকে বিমান সূত্র আরও জানায়, যাত্রীরা বিমানবন্দরেই রয়েছে। দুপুরের দিকে অন্য একটি ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।


প্রজন্মনিউজ/২৪ জামাল 

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ