প্রকাশিত: ১০ মে, ২০২৫ ১১:৪৭:১৪ || পরিবর্তিত: ১০ মে, ২০২৫ ১১:৪৭:১৪
প্রজন্মডেস্ক: চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু গত বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।
শুক্রবার তা অসহনীয় পর্যায়ে চলে যায়। আবহাওয়া অফিস বলছে, এমন তাপমাত্রা থাকতে পারে রোববার পর্যন্ত। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
শনিবার (১০ মে০ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘আজ শনিবার ও রোববার এই তাপপ্রবাহ বিরাজ করবে। তবে সোমবার থেকে তা কিছুটা প্রশমিত হতে পারে।’
এদিকে, শুক্রবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘দেশের ওপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই তাপপ্রবাহ ৭২ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও তীব্র আকার ধারণ করতে পারে।’
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
প্রজন্মনিউজ/২৪জেএ
বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি
হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু
দেশের স্বার্থে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ইরানি প্রেসিডেন্ট
অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ ঘন্টা পর বিদ্যুৎ স্বাভাবিক
‘গণভোট নিয়ে সংকট বিএনপি তৈরি করেছে, সমাধানও তাদের করতে হবে’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল
নববর্ষ উদযাপনে থাকছে নানা কর্মসূচি
জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা
গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের