সিনেমায় পা রাখার আগে যেমন ছিলেন শাহরুখ

প্রকাশিত: ০৪ মে, ২০২৫ ১২:২৭:২৯ || পরিবর্তিত: ০৪ মে, ২০২৫ ১২:২৭:২৯

সিনেমায় পা রাখার আগে যেমন ছিলেন শাহরুখ

প্রজন্মডেস্ক : বাদশাহ শাহরুখ খান ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়।  পরের বছর ‘বাজিগর’ ও ‘ডর’ দুই সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দিয়ে শাহরুখ খান হয়ে উঠেন বলিউডের জনপ্রিয় তারকা। এখন তিনি বলিউডের বাদশাহ, যাকে কিং খান বলেও সবাই চেনেন এবং জানেন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহরুখ খানের কিছু ছবি। আর সেই ছবিগুলো বলিউড জগতে আসার আগে তোলা। ছবিগুলো দেখে অনেকেই নানান রকম মন্তব্য করেছেন। এক নেটিজেন বলেছেন—ছবিগুলো এআই দিয়ে বানানো। তবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভাইরাল হওয়া ছবিগুলো শাহরুখ খানের কলেজজীবনে তোলা।

শাহরুখ খানের অদেখা দুষ্পাপ্য ছবিগুলো শেয়ার করেছেন অভিনতা অমর তিওয়ারি। ২০০১ সালে সুপারহিট সিনেমা ‘কাভি খুশি কাভি গম’ সিনেমায় একসঙ্গে দেখা যায় অমর ও শাহরুখকে। তিনিই শাহরুখের কলেজজীবনের ছবিগুলো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন ভক্তরা। অমর জানিয়েছেন, ছবিগুলো ১৯৯০ সালের বিভিন্ন সময়ে তোলা।

অমর আরও বলেন, পুরোনো ছবিগুলো দেখতে দেখতে আগের সময় ফিরে গেলাম। একটি ছবিতে শাহরুখের সঙ্গে আমার ছেলে মনোজকে দেখা যাচ্ছে। ছবিগুলো ১৯৯০ সালে দিকে তোলা, তখনো শাহরুখের বলিউডে অভিষেক হয়নি। সে তখন একটি মঞ্চনাটকের দলে কাজ করত।


প্রজন্ম নিউজ২৪/টিপু

এ সম্পর্কিত খবর

কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ