বিশ্বে বায়ুদূষণে আবারো শীর্ষে উঠে এলো ঢাকা

প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৫ ১২:১২:১৫

বিশ্বে বায়ুদূষণে আবারো শীর্ষে উঠে এলো ঢাকা

প্রজন্ম ডেস্ক: বায়ুদূষণে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আবারো শীর্ষে উঠে এসেছে। একইসাথে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে শহরটিকে।

আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে ১৭১ একিউআই স্কোর নিয়ে জনবহুল শহরটির বাতাস মানুষের স্বাস্থ্যঝুঁকির একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

চীনের বেইজিং, উগান্ডার কাম্পালা ও থাইল্যান্ডের চিয়াং মাই শহর যথাক্রমে ১৬৭, ১৬১ ও ১৬০ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০-এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ’মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ’সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ’অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ’খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর বেশি হলে ’বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত ‘শীতকালে’ অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং ‘বর্ষাকালে’ উন্নত হয়। 

প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম

এ সম্পর্কিত খবর

কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান

‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস

শেষ হলো ছাত্রশিবিরের দুই দিনব্যাপী আল-খাওয়ারিজমি সায়েন্স ফেস্ট

‘‌‌নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি মোতায়েন থাকবে’

বিশ্বকাপের আগে দুঃসংবাদ হানা দিল অস্ট্রেলিয়া শিবিরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী ও শিশু নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ