অর্থ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানে চাকরি, বেতন ৩৩ হাজার

প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৪ ১১:৪৪:২৯

অর্থ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানে চাকরি, বেতন ৩৩ হাজার

ডেস্ক রিপোর্ট: অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আইটি অ্যান্ড এমআইএস বিভাগে জুনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


পদের নাম: জুনিয়র অফিসার (আইটি অ্যান্ড এমআইএস)

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এ ধরনের বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার ও আইটি–সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমাসহ বিএসসি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক টেকনোলজিস ও সার্ভার ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আইটি–সংক্রান্ত বিষয়ে ট্রাবলশুটিংয়ে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন: মাসিক বেতন ৩৩,০০০ টাকা

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, বিমা, উৎসব বোনাসসহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা আছে।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪।

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ