সেনাবাহিনী নেবে এমওডিসি সৈনিক, আবেদন শেষ কাল

প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪০:০৩

সেনাবাহিনী নেবে এমওডিসি সৈনিক, আবেদন শেষ কাল

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ এমওডিসি সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। ২০২৫ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধু পুরুষ প্রার্থী নেওয়া হবে।

একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (জিডি), করণিক এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন। এ ছাড়া এমওডিসি সদস্যদের সন্তানেরাও (এমএস) প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদনের বয়স
১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শিক্ষাগত যোগ্যতা
সাধারণ ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.০০ পেয়ে উত্তীর্ণ

করণিক ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

আর্মোরার ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।

অন্যান্য যোগ্যতা
উচ্চতা: ১ দশমিক ৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১ দশমিক ৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি

চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

সাঁতার: সাঁতার জানা আবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহবিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

আবেদনের অযোগ্যতা
সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা মুঠোফোনের খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য ইংরেজিতে সৈনিক লিখে এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল, জেলা কোড ও ট্রেড কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

আবেদন ফি
প্রতি আবেদনের জন্য ফি মোট ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)।

সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য দেওয়া হবে। সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। ভর্তুকি মূল্যে রেশনপ্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা–সুবিধা রয়েছে।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৪।

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

জামায়াত জোটের গণসমাবেশ কাল, পরের দিন বিদ্যুৎ ও গ্যাস অফিসে অবস্থান

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ