বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:৫৭:২১

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

প্রজন্মডেস্ক:প্রজন্মডেস্ক: ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করতে বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। দেশটির ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা পরিষেবা চালু করা হবে। এতে বলা হয়, বাংলাদেশের সাধারণ নাগরিকরা ২ জানুয়ারি ২০২৪ থেকে ই-ভিসা সেবা পেলেও সরকারি পাসপোর্টধারীদের ১৯ ডিসেম্বর থেকে এ সুবিধা দেবে দেশটির সরকার। সরকারি পাসপোর্টধারী বাংলাদেশ সরকারের কর্মকর্তা- কর্মচারী এবং সরকারি ব্যবসায় সরকারের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের ইস্যু করা হবে।

 আবেদনকারীদের  https://www.thaievisa.go.th ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। এর জন্য পাসপোর্ট জমা দেবার প্রয়োজন হবে না। এই নতুন ব্যবস্থার মাধ্যমে, আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন যা প্রিন্ট করে প্রবেশের সময় থাই ইমিগ্রেশনে দেখাতে হবে। কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের আবেদনকারীরা সরাসরি ই-ভিসা ওয়েবসাইটে ভিসা ফি দিতে পারবেন না। আবেদন জমা দেয়ার পরে সিস্টেম একটি ‘পেমেন্ট ইনফো সামারি’ শীট তৈরি করবে। যাতে আবেদনের রেফারেন্স নম্বর, QR কোড এবং ভিসা ফি অন্তর্ভুক্ত থাকবে।

আবেদনকারীদের অবশ্যই https://www.combank.net.bd/thaievisa এই লিংকের মাধ্যমে থাই দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ স্থানান্তর করতে হবে এবং যাচাইকরণের জন্য ‘পেমেন্ট ইনফো সামারি’ শীট আপলোড করতে হবে। ব্যাংকে নগদ অর্থ গ্রহণ করা হবে না। ই-ভিসা সাধারণত ১০ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়া করা হবে।থাই ই-ভিসার জন্য কীভাবে আবেদন করতে হবে তার  নির্দেশাবলী https://www.thaievisa.go.th ওয়েবসাইটে পাওয়া যাবে। ই-ভিসা চালুর ফলে আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ডের ভিসা সেন্টারটি বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস।


তারেক

এ সম্পর্কিত খবর

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

যতদিন পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হবে, ততদিন ২৪ চলবে। জামায়াত আমরি

এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

পটুয়াখালী-৩: মামুন-নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

রাকসুর উদ্যোগে মেন্টাল হেলথ কেয়ার ক্যাম্পেইন 

ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার

তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

রোববার জামালপুরে আসছেন জামায়াত আমির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ