স্ট্যান্ডার্ন্ড ব্যাংক নেবে এমটিও এবং টিএও, সর্বোচ্চ বেতন ৬০ হাজার

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩৮:৫১

স্ট্যান্ডার্ন্ড ব্যাংক নেবে এমটিও এবং টিএও, সর্বোচ্চ বেতন ৬০ হাজার

প্রজন্মডেস্ক: বেসরকারি স্ট্যান্ডার্ন্ড ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩.৩০ থাকতে হবে। এমবিএ, এমবিএম, বিবিএ ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্যাংকিং, ফিন্যান্স, ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫–এর মধ্যে ৪.৫০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে।


বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন–ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৬০,০০০ টাকা। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭২,১৬০ টাকা।

২. পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল)
পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫-এর মধ্যে ৪.০০ অথবা ও লেভেলে ৫টি ‘বি’ এবং এ লেভেলে ২টি ‘বি’ থাকতে হবে।

বয়স: ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে


বেতন-ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৩৩,০০০ টাকা। প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৭,৮০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪।

এ সম্পর্কিত খবর

আসলাম চৌধুরীসহ দুই প্রার্থীর ধানের শীষে ভোট করতে বাধা নেই

গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে লেখক তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই 

তাদের দলের নারীকর্মীদের পরিচয় কি?: তারেক রহমান

দক্ষিণাঞ্চলের উন্নয়নে রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান

আড়াইহাজারে জামায়াত কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ

শেরপুরের জামায়াত নেতা হ’ত্যা’ মা’মলা’র আসামিদের আগাম জামিনে উদ্বেগ

নোবিপ্রবিতে ছাত্রদলের বি’রু’দ্ধে বি’ক্ষো’ভ

কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করার প্রতিশ্রুতি জামায়াত আমির

অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন : তারেক রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ