কোটা বিরোধীদের আন্দেলনে অবরুদ্ধ সচিবালয়-জিরো পয়েন্ট এলাকা

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৪ ০৭:৩০:১০

কোটা বিরোধীদের আন্দেলনে অবরুদ্ধ সচিবালয়-জিরো পয়েন্ট এলাকা


নিউজডেস্ক: গুলিস্তান জিরো পয়েন্ট দুই ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে পঞ্চম দিনের মতো রাজপথে আন্দোলন করেছেন জবি শিক্ষার্থীরা। 

সোমবার (৮ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা চত্বর থেকে বিকেল ৩.১৫ মিনিটে এ সমাবেশ শুরু করেন জবি শিক্ষার্থীরা। আজকের আন্দোলনে জবির সঙ্গে যুক্ত হয়েছে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা‘কোটা প্রথা বাতিল চাই’;‘আঠারোর পরিপত্র পুনর্বহাল করতে হবে’;‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’;‘৫২ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’;‘ছাত্র সমাজের একশন ডাইরেক্ট একশন’;‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’;‘মেধা যার, চাকরি তার’;‘সারা বাংলায় খবর দে কোটাপ্রথা কবর দে’;‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’;‘জেগেছে রে জেগেছে ছাত্রসমাজ জেগেছে’;‘সংবিধানের মূলকথা সুযোগের সমতা’;‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’;‘৭১ এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার’;‘কোটা না মেধা, মেধা মেধা’;‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।


প্রজন্মনিউজ২৪/এসএ

এ সম্পর্কিত খবর

বকেয়া-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানযট সৃষ্টি

আমি সম্পূর্ণ ছেলে: অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা রেদওয়ান

বিএসএফের গুলিতে যুবক আহত, বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

অবৈধভাবে পেট্রোল সংগ্রহ করে বেশি দামে বিক্রি, আটক ২

জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাওদা

পরিবর্তনের ছোঁয়া: ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমানের নেতৃত্বে স্বস্তির বাতাস

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ইরানে বিপদেপড়া নিজেদের ২ যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে জরিমানা

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ ২ বনদস্যু আটক, ৩ জিম্মি উদ্ধার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ