প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৪ ১১:২৬:০৬ || পরিবর্তিত: ০৩ মার্চ, ২০২৪ ১১:২৬:০৬
ইব্রাহিম কাওসার
আমি দূর সাহস দেখি না
তোমায় নিয়ে কাব্য রচনার,
দূর সাহস দেখি না'আমি,
কারণ তুমি প্রভুর তৈরি
এক নৈসর্গিক কাব্য।
আমি যখন তোমাকে নিয়ে
দু'চারটি লাইন লেখার চেষ্টা করি
আমি ব্যর্থ হই- হই লজ্জিত,
কারণ তুমি নিজেই'তো
এক জীবন্ত কাব্য।
আমি যখন তোমাকে নিয়ে
কল্পনার জগতে হারিয়ে যাই
তখন দেখতে পাই...
তোমার কোকিল কালো কেশ,
মুক্তা ঝড়া হাসি
কণ্ঠে মধুর তেলাওয়াত।
তোমার প্রতিটি জোড়া যেন
এক অপূর্ব ছন্দে গাঁথা।
তাই'তো আমি তোমায় নিয়ে
কাব্য রচনার দূর সাহস দেখি না।
আমি জানি, তুমি একদিন আসবে
শাবানের কোন এক গোধূলি বিকেলে,
বসন্তের ফুলের ঘ্রাণ
কোকিলের কুহু কুহু তান
তার অগ্রিম বার্তা নিয়ে আসে,
আমি থাকবো তোমার জন্য সেদিনের প্রতিক্ষায়- শত বছরের বিরামপুরের সেই বট বৃক্ষের ন্যায়।
তুমি আসবে আমার এই নির্সঙ্গ জীবনে প্রভুর রহমত হয়ে।
তুমি ধ্রুব তাঁরা হয়ে আসবে
আমার শূন্য কুঁঠিরে।
তুমি জোসনার আলো ছড়াবে
আমার অন্ধকার ভূবনে।
তুমি আসলেই হবে ঈমানের পূর্ণতা
তাই'তো এই হৃদয়ে এত বেকুলতা।
তুমি আসলেই হবে ষোলকলা পূর্ণ
আর আমি হবো ধন্য।
"আমার একরাশ শূণ্যতার মাঝে
তুমি হবে এক বিশাল পূর্ণতা"
"খুঁজি না তোমাকে সাতরঙা রংধনুতে
খুঁজি'তো ফুরকানের ৭৪ নং আয়াতে"।
"চাঁদ নয়, সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা
যদি বলি ফুল তাহলে হবে ভুল
তুমি তোমার তুলনা"
তাই'তো আমি তোমায় নিয়ে
কাব্য রচনার দূর সাহস দেখি না।
প্রজন্মনিউজ২৪/এএন
শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’
মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত
ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি