প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৩ ১২:০৫:০৪
অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশ মাতোয়ারা হয়ে আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এই নির্বাচন বিভিন্ন দেশের আগ্রহ আছে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে অপপ্রচার দূর করা যাবে। তবে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দুদিনের এই কর্মশালায় ৩২ জেলার ডিসি-এসপি ছাড়াও বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ মোট ১১৪ জন অংশ নিচ্ছেন। কর্মশালা শেষ হবে শনিবার।
নির্বাচনকে গণতন্ত্রের বাহন এবং প্রাণ উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের ভোট প্রদানের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সিইসি
সিইসি বলেন, ভোট কীভাবে শান্তিপূর্ণ হবে সেটা আমি জানি না, তবে ভোটকে সুষ্ঠু করার দায়িত্ব পুলিশ এবং প্রশাসনের।
গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর এবং মো. আনিছুর রহমান।
সাক্ষাৎ শেষে নির্দিষ্ট সময়ে নির্বাচন করার বাধ্যবাধকতার কথা জানিয়ে দ্রুত দ্বাদশ নির্বাচনের তপশিল ঘোষণা করার কথা জানান সিইসি।
তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করা হবে
প্রজন্মনিউজ২৪/এসআই
ক্ষমতার জন্য একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসীদের লালন-পালন করছে
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে; জামায়াত আমীর
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
তারা ক্ষমতায় গেলে বাংলাদেশের কাপড়ও খুলে নিতে পারে: গোলাম পরওয়ার
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি
কওমি আলেম মুফতি আব্দুর রহমান রাহমানীর জামায়াতে যোগদান
‘অর্বাচীন বালকদে’র হাত থেকে দেশকে রক্ষা করতে হবে: মির্জা আব্বাস
‘নির্বাচনে সারাদেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি মোতায়েন থাকবে’