সভ্যতা ও বিবেকের গালে চপেটাঘাত ,প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৪০:৪০ || পরিবর্তিত: ২৭ ডিসেম্বর, ২০২২ ০২:৪০:৪০

সভ্যতা ও বিবেকের গালে চপেটাঘাত ,প্রতিবাদে মানববন্ধন

এম এইচ, নিউজডেস্কঃ  একজন দেশ প্রেমিক প্রবীণ নাগরিক প্রকৌশলী ম. ইনামুল হকের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে আজ ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে নাগরিক পরিষদ ও নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) এক মানববন্ধনের আয়োজন করে।

“প্রকৌশলী ম. ইনামুল হক নয়, চপটাঘাত হয়েছে সভ্যতা ও বিবেকের গালে” এ প্রতিবাদী মানববন্ধনের সভাপতিত্ব করেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। প্রধান অতিথি ছিলেন নাবিকের আহ্বায়ক ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রতিবাদী তারুণ্যের আহ্বায়ক মাসুদুজ্জামান ও নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

তাঁর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলায় জড়িত দুষ্কৃতিকারীকে শাস্তির আওতায় আনার দাবী করছি। এদেশে চলমান নৈরাজ্য ও অমানবিকতার অবসানে সকল দেশপ্রেমিক সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

তাঁরা  আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এখন নাগরিকরা দেশের মালিকানা হারিয়ে ঔপনিবেশিক শোষণের যাঁতাকলে পৃষ্ট। মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার হারিয়েছে। ন্যূনতম নাগরিক মর্যাদা ও বেঁচে থাকার অধিকার হুমকির সম্মুখীন। 

প্রকৌশলী ম. ইনামুল হক তার একটি উদাহরণ। বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে। সরকারি দলের কর্মীরা উপনিবেশিক কারারক্ষীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। অসত্যের দেয়াল ভেঙ্গে চুরমার হওয়া সময়ের ব্যাপার মাত্র।

উল্লেখ্য নাগরিক পরিষদের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।


প্রজন্মনিউজ২৪/এম এইচ

এ সম্পর্কিত খবর

নির্বাচনে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্তে উদ্বিগ্ন বিএনপি

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল

‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’

এপস্টেইন নথি : বিল ক্লিনটন- হিলারিকে হোয়াইট হাউসে তলব

সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি

যশোরে ট্রাকচাপায় পিষ্ট বৃদ্ধ, মুহূর্তেই নিথর নূরবাগ মোড়

‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’

সুপ্রিম কোর্টের উপসচিব হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান হাফিজুল ইসলাম

বগুড়া শিবগঞ্জের গুজিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ