কনটেইনার ডিপোতে কী কাজ হয়

প্রকাশিত: ০৮ জুন, ২০২২ ০১:৫৫:০৩

কনটেইনার ডিপোতে কী কাজ হয়

চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাতে ২৪ বছর আগে ডিপো শিল্পের যাত্রা শুরু হয় দেশে। বিভিন্ন কারখানা থেকে কাভার্ড ভ্যানে রপ্তানি পণ্য এনে এই ডিপোর কনটেইনারে বোঝাই করা হয়। শুল্কায়ন কার্যক্রম শেষে কনটেইনার বন্দরে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। একইভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া ৩৭ ধরনের পণ্য ডিপোতে এনে কনটেইনার খুলে খালাস করা হয়ে থাকে।

আরো সহজ ভাষায়, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাঠানো রপ্তানি পণ্য অথবা আমদানি করা পণ্য কন্টেইনারে করে এই ডিপোতে এনে জমা করা হয়। এরপর সেটি জাহাজে করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয় অথবা দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। রপ্তানিকারক কোম্পানিগুলো এই ডিপোর জায়গা ভাড়া নিয়ে কন্টেইনার রাখে।

বর্তমানে চট্টগ্রামে ১৬টি শিল্পগোষ্ঠী ও প্রতিষ্ঠানের ১৯টি বেসরকারি কনটেইনার ডিপো রয়েছে। সব কটি ডিপো গত বছর মোট ১০ লাখ একক কনটেইনার ব্যবস্থাপনা করেছে। এর মধ্যে ৭ লাখ রপ্তানি পণ্যের ও ৩ লাখ আমদানি পণ্যের কনটেইনার ছিল।

বিএম কনটেইনার ডিপো একটি জয়েন্ট ভেনচার কোম্পানি। ২০১১ সালে চট্টগ্রামের প্রায় ২০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডে এই অভ্যন্তরীণ কনটেইনার ডিপোটি স্থাপন করা হয়।

নেদারল্যান্ডসের নাগরিক বার্ট প্রঙ্ক কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ব্যবস্থাপনা পরিচালক।


প্রজন্মনিউজ২৪/এসএমএ

এ সম্পর্কিত খবর

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ২০ আগস্ট

জ্বালানির দাম বৃদ্ধি: জামায়াত জোটের সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছাত্রদলকে না সামলালে পরিণতি আ.লীগের চেয়েও ভয়াবহ হবে: শিবির সভাপতি

‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে’

ববিতে শিবিরের ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রদলের বাধা,সংঘর্ষ ২০

অবশেষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন 

‘বিএনপির অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’

সরকার জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ