শূন্যে ভাসছে নুডলস, অর্ধেক ফাটা একটি ডিম!

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২০ ১১:১৫:৫১

শূন্যে ভাসছে নুডলস, অর্ধেক ফাটা একটি ডিম!

এ যেন কোনও কার্টুন ছবির দৃশ্য। ঠিক যেমন কার্টুন ছবিতে আমরা দেখি খাবার শূন্যে ভাসছে, কড়াইয়ের উপর স্থির দাঁড়িয়ে আছে অর্ধেক রান্না করা সব্‌জি। অবিকল সেই দৃশ্য। তবে এটা কোনও কার্টুন ছবি নয়। সাইবেরিয়ার সত্যিকারের ছবি।

প্রবল শীতে কাঁপছে সারা উত্তর গোলার্ধ। আর রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কনকনে ঠান্ডা তো বিশ্ববিদিত। সেই সাইবেরিয়ার নোভোডিবার্স্ক শহরের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে এখন তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

ছবিটিতে দেখা যাচ্ছে বাটির উপর শূন্যে ভাসছে কাঁটাচামচে জড়ানো নুডলস। আর তাওয়ার উপর শূন্যে ভাসছে অর্ধেকটা ফাটা একটি ডিম। তাওয়া আর ডিমের মাঝে, ডিমের হলুদ অংশ জমে গিয়ে ডিমটিকে খাড়া দাঁড় করিয়ে দিয়েছে তাওয়ার উপর। আর বাটি থেকে অর্ধেকটা তুলতে গিয়েই নুডলস্ জমে যাওয়ার ফলে কাঁটাচামচে জড়ানো নুডলস্‌ শূন্যে ভাসছে।

ছবিটি তুলেছেন সেখানকার বাসিন্দা ওলেগ। ছবিটি তিনি ইন্টারনেটে আপলোড করতেই মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই তাতে ২৫.‌৬০০০ লাইক পড়েছে এবং ৮০০০ বার রিটুইট হয়েছে।

প্রজন্মনিউজ২৪/নাজমুল

এ সম্পর্কিত খবর

জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি

বেরোবিতে শিবিরের প্রদর্শনীতে ছাত্রদলের হামলা, সংঘর্ষে আহত ১০

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন বুধবার, ৬ আগস্ট থেকে উন্মুক্ত

ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি করায় জকসু নেতাদের উপর ছাত্রদলের হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাইয়ের রক্তের ঋণ শোধ হবে: মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশ সংরক্ষণে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এনসিপির মামলায় জামিন পেলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কর্মীরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত



ব্রেকিং নিউজ