প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২০ ১১:১৬:৫২
বিংশ শতাব্দীর প্রথম ভারতীয় মুসলিম যাকে ব্রিটিশ রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি দেয়া হয় তাকে।
আসফাকউল্লা ১৯০০ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন উত্তর প্রদেশের শাহজাহানপুরে।
১৯২২ সালে যখন অসহযোগ আন্দোলন শুরু হয়, তখন শাহজাহানপুরে সভা সংগঠিত করেন রামপ্রসাদ। আশফাক তার সঙ্গে জনসভায় সাক্ষাত করেন এবং নিজেকে তার সহপাঠীর ছোটভাই হিসেবে পরিচয় দেন।
১৯২০-এর দশকের মাঝামাঝি আশফাকউল্লা এবং বিসমিল হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠন করতে উদ্যোগী হন। ১৯২৫ সালে হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন দ্য রেভলিউশনারি নামে সংগঠনের ইস্তাহার প্রকাশ করে।
১৯২৫ সালের অগাস্টে শাহজাহানপুর থেকে লখনউগামী কাকোরি এক্সপ্রেস লুঠ হয়। বিসমিল, আশফাকুল্লাসহ ১০ জনেরও বেশি বিপ্লবী ট্রেন থামান এবং যে অর্থ পান, তাই নিয়ে পালিয়ে যান। এ ঘটনার এক মাসের মধ্যে সংগঠনের অনেকেই গ্রেপ্তার হন।
১৯২৬ সালের সেপ্টেম্বরে বিসমিল গ্রেপ্তার হলেও আশফাকুল্লা পালিয়ে যান। শেষ পর্যন্ত দিল্লীতেই গ্রেপ্তার হন তিনি। মামলা চলেছিলো প্রায় দেড় বছর ধরে। ১৯২৭ সালের এপ্রিল মাসে মামলা শেষ হয়। বিসমিল, আশফাকুল্লা, রাজেন্দ্র লাহিড়ি ও রোশন সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
প্রজন্মনিউজ২৪/নাজমুল
মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার
বিমানবন্দরে লাগেজ বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দিতে বললেন জামায়াত এমপি সাইফুল আলম
ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী
ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ